মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক :  কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির বলিকন্যা আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে। 

তার এমন পোশাক আলো ঝলমলে রাতে সবার নজর কেড়েছে। 

ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বসেছিল।

আলিয়ার জন্য এই রাত ছিল বিশেষ। কারণ এবারই মেট গালায় অভিষেক হয়েছে এই বলিউড অভিনেত্রীর। অভিষেক রজনীতে সাদা গাউনে মেট গালার লালগালিচায় শুভ্রতা ছড়িয়েছেন আলিয়া।

 নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। মেট গালার রাতে আলিয়ার পরির বেশের ছবিতে এখন মজেছে নেটিজেনরা।

ছবিগুলো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাকে সব সময় আইকনিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit