রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

যে ৩ ঘরোয়া টোটকায় ফিরবে ত্বকের জেল্লা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুধু শীত নয়, গরমেও অনেকের ত্বকের বেহাল দশা হয়ে যায়। তার অবশ্য কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হল শরীরে পানির ঘাটতি। তাছাড়া রোদ, দূষণ, ধুলোবালি তো রয়েছেই। গরমে শরীর এমনিতেই ভিতর থেকে শুকিয়ে যায়। তার প্রভাব পড়ে ত্বকেও। রুক্ষ এবং শুষ্ক হয়ে পড়ে ত্বক। এই পরিস্থিতিতে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে দু’ভাবে। পার্লারে যাওয়া যেতে পারে। কিন্তু সময়ের অভাবে অনেকেই গিয়ে উঠতে পারেন না। আবার বাড়িতে বসেও ঘরোয়া উপায়ে ত্বকের খেয়াল রাখা যায়। চেনা উপকরণে শুষ্ক এবং প্রাণহীন ত্বকের যত্ন নেবেন কী ভাবে?

>> একটি পাকা কলার খোসা ছাড়িয়ে সেটিকে চটকে নিন। এর পর এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে এক টেমিল চামচ চটকানো কলা ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট সেই মিশ্রণটি রাখার পরে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

>> অর্ধেক কাপ চটকানো পাকা পেঁপের সঙ্গে এক টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এর পর মুখে ভাল করে লাগিয়ে আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ বার এই মিশ্রণটি ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং ত্বক হয়ে উঠবে মসৃণ।

>> সামান্য দুধের মধ্যে কিছু সময়ের জন্য ওটস ভিজিয়ে রাখুন। এর পর তার মধ্যে মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তার পরে মুখে এবং গলায় ভাল করে লাগিয়ে নিন। ৩ থেকে ৪ মিনিট রেখে অল্প শুকিয়ে এলে, আলতো ভাবে কিছুক্ষণ ঘষে নিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে এবং ত্বককে কোমল রাখতে দারুণ কাজ করে এই মিশ্রণটি।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit