বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৌলতপুরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে বিবদমান বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিববার দুপুর ২টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মন্ডল (৩৭) ও মৃত নবীর মন্ডলের ছেলে দিনি মন্ডল (৬৭)। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে রাস্তার জন্য মাত্র এক শতাংশ জমি নিয়ে শিকদার ও খা পক্ষ বনাম মন্ডল পক্ষের মধ্যে প্রায় দুইমাস ধরে বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শিকদার ও খা পক্ষের লোকজন সংগবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে মন্ডল পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা পেট্রোল ঢেলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। হামলায় ও আগুনে পুড়ে ৬জন গুরুতর দগ্ধসহ ১৬জন আহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে ২জনের মৃত্যু হয়।

আগুনে ইকবাল মন্ডল, মোজাম্মেল মন্ডল, জহুরুল মন্ডল ও রানা মন্ডলের বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়। এসময় হামলকারীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, ঘরের আসবাবপত্র ও সম্পদ লুট করে নিয়ে যায় এবং কেটে ফেলে ফলদ ও বনজ বৃক্ষ। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মন্ডল পক্ষের মোজাম্মেল মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হত্যার চেষ্টা ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধারায় ৭৩জনের নাম উল্লেখসহ ১২০ জনের নামে মামলা দায়ের করেন যার নং-৭০। মামলার প্রধান আসামী করা হয় দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেলি দেওয়ানকে। মামলার ৩নং আসামী তারই ভাই চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ান।

মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ ও র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে চিলমারীর চরে অভিযান চালিয়ে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ান (৪৩) সহ ১৩জনকে গ্রেফতার করে। এছাড়াও একইদিন রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে মামলার ১নং প্রধান আসামী শেলি দেওয়ান (৫৬) কে গ্রেফতার করে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। আসামীদের শনিবার আদালতে সোপর্দ করা হলে রবিবার দুপুরে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ দিনি মন্ডল ও আক্তার ঢাকায় মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এলাকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit