শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে এবং ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার প্রথম পরীক্ষার দিন রাজধানীর বাড্ডা হাই স্কুল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন,  ”প্রতি বছর পাবলিক পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটছে। যাদের মাধ্যমে এসব হচ্ছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। সে কারণে এবার প্রশ্ন বিতরণে ভুল-ভ্রান্তি হওয়ার সুযোগ কম।” এছাড়াও এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের সুযোগ নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। করোনা মহামারির পরবর্তী দুই বছর পর এবার পূর্ণ সিলেবাসে শতভাগ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। করোনায় ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে শিক্ষার স্বাভাবিক পরিবেশে আমরা ফিরতে সক্ষম হচ্ছি।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit