শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বরিশালে এসএসসিতে অংশ নিচ্ছে ৯১ হাজার ৮০০ পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৪৩ Time View

ডেস্ক নিউজ : দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও আগামীকাল রবিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ৯১ হাজার ৮০০ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। 

তিনি জানান, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে বরিশাল বিভাগের ৬ জেলা এবং মহানগরীর ১ হাজার ৪৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৭২৭ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৭৩ জন। বিভাগের ১৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে তারা।

রবিবার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। পূর্ণ নম্বর অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। আগামী ২৩ মে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু সুন্দর পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে ৩৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া সকল জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষা তদারকি করবেন বলে জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit