রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

গরমে হবু মায়েদের আখের রস খাওয়া কি ঠিক?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

লাইফস্টাইল ডেস্ক : প্রথমেই জেনে নেয়া যাক, আখের রসের পুষ্টিগুণের কথা। আখে রয়েছে ভিটামিন-এ, বি১, বি২, বি৩, বি৫, বি৬ ও ভিটামিন-সি। এছাড়াও এতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। গরমের সময় এই পানীয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। লিভার ভালো রাখে। নিমিষেই দূর করে ক্লান্তি ও অসুস্থবোধ। পুষ্টিবিদরা বলছে, এ পানীয় হবু মায়েদের জন্যও উপকারী।

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এ পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে। শরীরে বিলিরুবিনের মাত্রা ঠিক রাখে। যা হবু মা ও ভ্রুণের লিভার ভালো রাখে। আখের রসে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় ভ্রুণের দাঁত ও হাড় গঠনে কাজ করে। বিভিন্ন ধরনের খনিজ, মিনারেল আর ভিটামিন থাকায় গর্ভাবস্থায় হবু মাকে ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখে।

গর্ভাবস্থায় হবু মায়ের কোষ্ঠকাঠিন্য, পেটে গ্যাস আর সকালে মর্নিং সিকনেস একটি কমন সমস্যা। এসব সমস্যার কার্যকরী সমাধান হতে পারে আখের রস। কয়েক ফোঁটা লেবু ও আদার রস এবং পুদিনা কুচির সঙ্গে এ পানীয় হতে পারে হবু মায়েদের সেরা পানীয়ের একটি। তবে যেসব হবু মায়েরা আগে থেকেই ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন, তাদের প্রেগনেন্সির সময় আখের রস পান করা উচিত নয়।

সূত্র: বোল্ড স্কাই

 

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit