শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কুড়িগ্রামে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২২২ Time View

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে মেকুরটারী গ্রামের এক দরিদ্র বর্গা কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।আর এ ঘটনায় ওই কৃষক বেশ খুশি বলে জানা যায়।সরেজমিনে জানা যায়,রাজারহ্টা উপজেলার মেকুরটারী গ্রামের অহায় ও গরীব কৃষক আফজাল হোসেন যখন টাকার অভাবে পাঁকা ধান কাটতে পারছিলেন না এবং এনিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন।

ঠিক এ খবর পেয়ে ওই কৃষকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার একদল নেতাকর্মী।শুক্রবার সকালে তারা এ ধান কেটে বাড়িতে পৌঁছায়ে দেন।এই বিষয়ে কৃষক আফজাল হোসেন বলেন ,‘মুই যখন ধান নিয়া চিন্তাত পড়ি আছোং তখন একজন মোক কইল ছাত্রলীগ ধান কাটি দেয় বিনা টাকায়।মুই সেই নেতার একজনের সাথে কথা কং। তারা আইজ মোর ধান কাটি বাড়িত দিয়া গেইল।

এজন্য মুই খুব খুশি হইচং”।এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় জানায়,বাংলাদেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সক্রীয় ভূমিকা পালন করে আসছে।আমরা গতকাল খবর পেয়ে ওই গরীব কৃষক আফজাল হোসেনের টাকার অভাবে ধান কাটতে না পারায় আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে তার ধান কেটে দিতে পেরে খুশি।তবে এ কাজ আমাদের চলমান থাকবে বলেও সুমন জানায়।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit