মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রহমতুল্লাহ্ (৩৯) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ২নং বালুঘাট থেকে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সহযোগিতায় ছিলেন দুর্গাপুর থানা পুলিশের একটি দল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit