বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দেন-দরবারে কাজ হবে না, পদত্যাগ করতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো দেন-দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মহানগর মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন। আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার বাক স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করেছে। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।

তিনি বলেন, দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে এই সরকার পতন আন্দোলনের জন্য। এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরো অনেক পিছিয়ে যাবে। দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হাজি মনির হোসেন, লিটন মাহমুদ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সূমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবূজসহ মহানগর, থানা এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit