বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

 নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী কর্তৃক নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টায় গাছ ও বাঁশ কর্তন

মোঃ আফজাল হোসেন , ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২২২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী কর্তৃক নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টায় গাছ ও বাঁশ কর্তন করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর গ্রামের এফাজ উদ্দিনের ছেলে হারুনুর রশিদ গং বাদী হয়ে একই গ্রামের মোঃ আব্দুল হালিমের স্ত্রী মোছাঃ হামিদা খাতুনের বিরুদ্ধে ঘোড়াঘাট সহকারী জজ আদালত দিনাজপুরে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০২/২০১৮ অন্য। বাদী পক্ষ আমাদের প্রতিনিধিকে জানান, আমার নালিশী সম্পত্তি ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর মৌজার সি.এস- ৭৭, এস.এ- ৭১ নম্বর খতিয়ানে দাগ নং- ১৬১ মধ্যে মোট ২৭ শতক জমিতে বিভিন্ন ধরনের গাছ ও বাঁশ রহিয়াছে।

ইতোমধ্যে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও গত ১৪/০৪/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ৩টার সময় আমাদের অনুপস্থিতে বিবাদী হামিদা খাতুনের হুকুমে তার ভাড়াটিয়া লোকজন উক্ত নালিশী জমি থেকে বেশ কিছু গাছ ও বাঁশ কেটে নিয়ে যায়। যাবার মুহুর্তে তার সজিনার গাছ থেকে অনুমান ১মণ সজিনা পেড়ে নিয়ে যায় এবং যাবার সময় বিবাদীর লোকজন বাদিকে বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে যায় বলে বাদি পক্ষের লোকজন অভিযোগ করেন। এই ঘটনায় তিনি ন্যায় বিচারের দাবি জানান।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit