রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

এক সবজিতেই উজ্জ্বল হবে ত্বক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আপনার রান্নাঘরে থাকা এই সবজি। চলুন জেনে নিই সবজি কীভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে–

টমেটো ও মধুর ফেস মাস্ক

ত্বকের মসৃণতা বজায় রাখতে এবং উন্মুক্ত রন্ধ্র সংকুচিত করতে টমেটো ও মধুর মিশ্রণ দারুণভাবে কাজ করে। মধু ও টমেটোর রস সমপরিমাণে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তার পর উষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন।

টমেটো ও চিনির স্ক্রাব

মুখের মৃত কোষ সরিয়ে জেল্লা আনতে টমেটো ও চিনির স্ক্রাব খুবই কার্যকরী। এই মিশ্রণে ত্বক টানটান হয়। টমেটোর ক্বাথ এবং চিনি মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। মুখে এই মিশ্রণ মেখে হালকা হাতে ঘষতে থাকুন। চিনি গলে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

টমেটো ও শসার টোনার

গরমে মুখে অতিরিক্ত ঘাম হয়, সেবাম উৎপাদনের মাত্রাও বেড়ে যায়। তাই মুখে ব্রণ উঁকি দিতেই পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে টমেটো দিয়েই বানিয়ে নিতে পারেন টোনার। টমেটো ও শসার রস একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মুখ ধোয়ার পর মুখে ব্যবহার করুন এই টোনার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit