শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ভারত সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিন দিনের সরকারি সফরে আজ বুধবার ভারতে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারত গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।

সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও এ সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit