রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সম্মানের সঙ্গে ব্রেকআপ করার ৭ উপায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : তবে আপনি যদি একসঙ্গে ভবিষ্যৎ দেখতে না পান, তবে ব্রেকআপ করে ফেলা-ই ভালো। অন্যথায় এটি আপনার এবং আপনার সঙ্গী উভয়ের জন্যই ভয়ংকর হয়ে দাঁড়াবে। জীবনের সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি হলো সম্পর্কের সমাপ্তি। হতে পারে তা তালাক বা বিচ্ছেদ। যদিও পৃথিবীতে কিছুই স্থায়ী থাকে না। এমনকি সঙ্গীর প্রতি ভালোবাসার তীব্রতাও নয়। জীবনের এই সত্যকে মেনে নিতে হবে। সম্পর্কে তিক্ততা বাড়ার আগেই ব্রেকআপ করা উচিত। দুজনের প্রতি সম্মান থাকতে থাকতেই তা করে নেয়া শ্রেয়। কিন্তু সম্মানের সঙ্গে সঙ্গীর চোখের দিকে তাকিয়ে তা কী করে বলা সম্ভব?

১। সম্পর্ক শেষ করার কারণ

আপনি কেন সম্পর্কটি শেষ করতে চান সেটি জানা জরুরি। তাহলে ব্রেকআপের আলোচনার সময় নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। সম্পর্ক শেষ করার বিষয়ে আপনার সঙ্গী  আপনার মন পরিবর্তন করার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করুন। আপনি কেন এটি শেষ করতে চান তার ওপর ফোকাস করুন।

২। সঙ্গীকে জানান সম্পর্কটি ক্ষতিকর

সঙ্গীকে বোঝান সম্পর্কটি চালিয়ে গেলে কী কী ক্ষতি হবে। আপনার অসুবিধাগুলো তাকে জানান। উভয় পক্ষের জন্য সম্পর্কটি ক্ষতিকর কিছু বয়ে আনবে তা তাকে বোঝান। এ সময় মাথা গরম করলে চলবে না।  ঠান্ডা মাথায় সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন। তাকে জানান যে সম্পর্কটি কাজ করছে না। শেষ করার সময় এসেছে।

৩। সঙ্গীর প্রতি সদয় হোন

আপনি এমন একটি সম্পর্ক থেকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা আপনাকে কোনোভাবেই বিকাশ করতে সহায়তা করছে না। তাই বলে নির্দয় হবেন না। ঝগড়া বা চেঁচামেচি করে জানাবেন না। আপনি কীভাবে সম্পর্ক শেষ করতে চান তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সদয় হোন। সম্মান দেখান। এতে আপনার আত্মসম্মান বাড়বে।

৪। আবেগ প্রকাশ করুন

বেশির ভাগ সময়ই আমরা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। কিন্তু সে সম্পর্কে সচেতন হই না। এ কারণেই আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে তিক্ত হয়ে যায়। আপনি যখন ব্রেকআপের পর্যায়ে থাকবেন, আপনার ভুলগুলো প্রকাশ করুন। সঙ্গীর ভুলগুলোও জানিয়ে দিন। এটি আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। কারণ, এই আবেগ আপনার মন থেকে বেরিয়ে আসবে। আপনার সঙ্গীকেও সাহায্য করবে। সে বুঝতে পারবে তার পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে কোন ভুলগুলো এড়ানো উচিত।

৫। একান্তে আলোচনা করুন

বিচ্ছেদের সময় আমাদের মন রাগ, ঘৃণা এবং বিশ্বাসঘাতকতার তীব্র আবেগে ভরে যায়। সুতরাং এই সময় কেবল দুজন উপস্থিত থাকবেন। কান্নার মতো মনে হলে কাঁদতে পারেন। মনে রাখবেন, সম্পর্কটি একটি ব্যক্তিগত বিষয়। এটি অন্যদের জন্য একটি রসিকতা করার জিনিস নয়। তাই পাবলিক প্লেসে বা কারো বাড়িতে আলোচনা এড়িয়ে চলুন।
৬। তৃতীয় পক্ষকে না জড়ানো
ব্রেকআপের ব্যাপারটি আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি আলোচনা করুন। বন্ধু বা পরিবারের সদস্যদের জড়াবেন না। তৃতীয় পক্ষ জড়ালে প্রক্রিয়াটি তিক্ত হয়ে উঠবে। তাই এটি করা এড়িয়ে চলুন।

৭। শেষ বাক্য

ব্রেকআপের সময় আপনার শেষ বাক্যগুলো ভবিষ্যতের জন্য অনেক অর্থ বহন করবে। তাই আপনি আপনার সমস্ত আবেগ প্রকাশ করুন। সঙ্গীকে জানান আপনি তাকে সম্মান করেন। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানান। মনে রাখবেন, আমরা কেউই সবকিছুতে নিখুঁত হতে পারি না। সবাই ভুল করি। জীবন সংক্ষিপ্ত। তাই বিষাক্ত সম্পর্কে আটকে যাবেন না। এগিয়ে যান। একসঙ্গে কাটানো সময়ের সম্মান করুন। সম্মানের সঙ্গে ব্রেকআপ করুন।

সূত্র: এই সময়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit