ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে।
কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৫