শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ইউক্রেনের ইতিহাস-সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে রাশিয়া : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর  মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন জেলেনস্কি।

জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ‘একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার’ এবং ‘আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ’ সবকিছুই ধ্বংস করতে চায়।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে।

তার ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া মোট ৬০টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে।

সূত্র আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit