শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

নির্বাচকদের মন জয় করে কিউইদের ওয়ানডে দলে চ্যাপম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় ভিন্ন কোনো পথ ছিল না নিউজিল্যান্ডের কাছে। তবে এক সময় মনে হচ্ছিল ম্যাচটা নিশ্চিত হেরে যাবে কিউইরা। কিন্তু মার্ক চ্যাপম্যানের ৫৭ বলে হার না-মানা ১০৪ রানের ইনিংসের ওপর ভর করে দুর্দান্ত এক জয় পায় নিউজিল্যান্ড। তাতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হয় ২-২ সমতায়। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

চ্যাপম্যানের এমন এক দুর্দান্ত ইনিংসের কারণে ওয়ানডে দলে তাকে সুযোগ দেয়া হয়েছে। মার্ক চ্যাপম্যানকে দলে নেয়ার প্রসঙ্গে কিউই হেড কোচ গ্যারি স্টেড বলেন, ‘পুরো টি-টোয়েন্টি সিরিজে চ্যাপম্যানের পারফরম্যান্স অত্যন্ত আকর্ষণীয় ছিল। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিরুদ্ধে মার্ক যেভাবে খেলেছে তা দারুণ কিছু। আমাদের ওয়ানডে দলে এমন শক্তিশালী ফর্মে থাকা কাউকে যোগ করতে পেরে আমরা খুশি।’

এদিকে চ্যাপম্যানকে দলে জায়গা দেয়ার পাশাপাশি নিউজিল্যান্ড দলে দুই নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকবেন বেন লিস্টার ও কোল ম্যাককঞ্চি। আগামী ২৭ ও ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের তিনটি অনুষ্ঠিত হবে করাচিতে ৩, ৫ ও ৭ মে।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit