রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দুপুর হলেই ঘুমে কাবু, কর্মক্ষেত্রে প্রফুল্ল থাকবেন কীভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : এ সমস্যায় পড়েন অনেক কর্মজীবীই। দুপুর বেলা বিশেষত দুপুরের খাবার খাওয়ার পর শরীর হয়ে পড়ে ক্লান্ত। প্রচণ্ড ঘুমে চোখ নতজানু হয়ে আসে। এমন পরিস্থিতি কর্মক্ষেত্রে চনমনে থাকতে কী করবেন? চলুন জেনে নিই-

পর্যাপ্ত ঘুম প্রয়োজন

সারা দিন চনমনে থাকতে গেলে অবশ্যই রাতে ভালো ঘুমের দরকার। পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সময় ক্লান্তি বোধ হয়। এ জন্য রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমান।

হাঁটুন

দুপুরের খাওয়াদাওয়া শেষ করেই সোজা ডেস্কে না বসে একটু হাঁটাচলা করে নিন। এতে ঘুম কেটে যায়। সতেজও লাগে।

বুঝেশুনে খান

অনেক সময়ে প্রয়োজনের থেকে বেশি খেয়ে ফেললে হজম প্রক্রিয়া শ্লথ হয়ে যায়। যার ফলে চোখ ভারী হয়ে আসে। তাই অফিসে পরিমিত পরিমাণ খাবার খান।

চুইংগাম চিবান

সেন্ট লরেন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা দাবি করে, চুইংগাম চিবলে ক্লান্তি কমে। এটি সজাগ থাকতেও সাহায্য করে। এই টোটকা কাজে লাগতে পারেন। তবে বেশি সময় ধরে কাজটি করা যাবে না।

গান শুনুন

খাওয়াদাওয়ার পর কাজ করার সময় প্রিয় গানগুলি শুনতে পারেন। এতে ক্লান্তি দূর হয়। কাজও তাড়াতাড়ি হয়।
এসব উপায় কাজে লাগিয়েও যদি লাভ না হয় তবে ১৫ মিনিটের জন্য চোখ বন্ধ করে ঘুমিয়ে নিন। এমন স্বল্প সময়ের ঘুমকে ন্যাপ বলে। যা মানুষের ক্লান্তি দ্রুত দূর করে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit