শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা বাড়ছে: মস্কো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রত্যক্ষ পারমাণবিক সংঘাতের আশঙ্কা ধারাবাহিকভাবে বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়া বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর প্রতি ওয়াশিংটনের ক্রমাগত বিদ্বেষী আচরণের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইয়েরমাকভ আরও বলেন, ওয়াশিংটন যদি বিশ্বের দুটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রের দেশের পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে নিয়ে যায় তখন নতুন স্টার্ট চুক্তির ভাগ্য নয় বরং গোটা বিশ্বের ভাগ্য আশঙ্কার মধ্যে পড়বে। ২০১০ সালের এপ্রিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ওই সময়কার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন স্টার্ট চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে দু’দেশ তাদের কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এবং মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১ হাজার ৫৫০-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। তবে গত ২১ ফেব্রুয়ারি মার্কিন সংঘাতপূর্ণ নীতির প্রতিবাদ জানিয়ে রাশিয়া চুক্তিটি স্থগিত করে দেয়। অবশ্য চুক্তিটি থেকে এখনও বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি মস্কো। রাশিয়া বলেছে, চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যার ওপর যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তা মেনে চলবে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit