শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নগরকান্দায় নারী শ্রমিকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের নগরকান্দায় নারী শ্রমিকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার তালমা ইউনিয়নের (ঢাকা-বরিশাল মহাসড়ক) মানিকনগর ব্রিজের পাশ থেকে বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়। 

তালমা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান শেখ বলেন, মানিকনগর ব্রিজের পাশে যে নারীর ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেছে, তার নাম মনিরা বেগম (২৭)। মনিরা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। সে বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক। মনিরা বাখুন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে তার স্বামীর সঙ্গে থাকতেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে মানিকনগর ব্রিজের পাশে এক নারীর ক্ষত বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবরটি  মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নারী শ্রমিককে কুপিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, রোববার সকালে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। এসময় তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানাই। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit