শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের

উপকূলে ভাসমান নৌকায় ১০ জেলের মরদেহের সন্ধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকায় ১০ জেলের মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ রোববার সকাল থেকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে।

স্থানীয় জেলেদের ভাষ্য, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি ফিশিং ট্রলারে একদল ডাকাত হামলা চালিয়েছে। হামলার পর লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় ফিশিং ট্রলারে থাকা জেলেদের খুন করে পাটাতনের ভেতরে ঢুকিয়ে ট্রলারটি ছিদ্র করে ভাসিয়ে দেয়।

শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারটি কূলের কাছাকাছি নিয়ে আসে। আজ রোববার সকালে ট্রলারটির ভেতরে জেলেদের লাশ দেখে তারা পুলিশে খবর দেয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিশিং ট্রলারটি উদ্ধার করে কূলে নিয়ে আসার চেষ্টা করা হয় কিন্তু জোয়ারের পানি বেশি থাকায় এখনও কূলে নিয়ে আসা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও রয়েছে। 

ওসি আরও জানান, ট্রলারের ভেতরে থাকা লাশ পঁচে গেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০-১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে আক্রান্ত হয়। ট্রলারটির ভেতরে ৮-১০টি লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

তবে ট্রলারটি পুরপুরি উদ্ধার হলে প্রকৃত লাশের সংখ্যা জানা যাবে বলে জানান ওসি।

             

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৩

            

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit