বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

 নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আবরার ফাহাদ আবিদ (৪) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের চরবাটা গ্রামের মধু মিয়ার বাড়ির আকবর হোসেনের ছেলে। রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মরমজিদ গ্রামের রেনু বাজার টু জোবায়ের বাজার সড়কের মধু মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা আরিফ সবুজ জানায়, আবিদ বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল।  ওই সময় জোবায়ের বাজার মুখি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।      

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit