বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মোটরসাইকেল অটোভ্যানের মুখোমুখি সংঘষে চালক নিহত  আহত ৩

এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২০৮ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা সেতু (২১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এঘটনায় অটোভ্যানের ৩ জন যাত্রী গুরুত্বর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার দুপুরে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গরীবপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ রানা সেতু বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।আহতরা হলেন একই উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জিন্নাত রহমান বিথি (১৩), মোছা: মনিরা আক্তার (১৫),সাহেদ (২০)

স্থানীয়রা ও পুলিশ জানায়,নবাবগঞ্জ থেকে অটোভ্যান যোগে কয়েক জন কিশোর-কিশোরী বিরামপুরের দিকে আসছিলো। বিরামপুরের থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো এসময় উপজেলার গরীবপাড়া মসজিদের সামনে পৌছিলে অটোভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘষে হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানা সেতুকে মৃত্যু ঘোষনা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,দুর্ঘটনাটি নবাবগঞ্জ থানার মধ্য ঘটে।কিন্ত স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত্যু ঘোষনা করে।এবং আহতদের চিকিৎসা চলছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit