রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দূরে থাকেন স্বামী, তিন উপায়ে মুছবে দূরত্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত একদম স্বচ্ছ কাচের মতো। যার একপাশ থেকে অন্যপাশ দেখা যাবে। তাহলেই তো সব সমস্যা কাটিয়ে একটা সুন্দর দাম্পত্যজীবন গড়ে উঠবে। কিন্তু অনেক স্বামী-স্ত্রীর মধ্যে পোক্ত বোঝাপড়া তৈরি হয় না। ফলে অনেক ক্ষেত্রেই দেখে যাচ্ছে সংসার টিকে থাকে না।

বিশেষজ্ঞদের মতে, বিয়ের পরের জীবনটা কিছুটা কঠিন হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই। তার জন্য অনেক কারণই থাকতে পারে। বিশেষ করে চাকরি বা অন্য কোনো কারণে স্বামী বাড়ি থেকে দূরে থাকাতেও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে।
 
এ ক্ষেত্রে সাধারণ যোগাযোগের অভাবে ছোট ছোট মতবিরোধও বড় আকার নিতে পারে। এসব পরিস্থিতির জন্য নিজের মনকে প্রস্তুত রাখুন। সঠিক পরিকল্পনা নিয়ে চলুন। চলুন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদন অনুযায়ী, সম্পর্কের উষ্ণতা বজায় রাখার ৩টি উপায় জেনে নিই।
 
যোগাযোগ রাখার নিয়ম
কাজের চাপে একে অপরকে সময় দিতে ভুলে যাবেন না। সকাল থেকে দুপুরের খাবারের সময় ন্যূনতম খোঁজ নেয়া এবং রাতে একে অপরের সঙ্গে কথা বলা: কোনোভাবেই মিস করবেন না। একে অপরের সুবিধা-অসুবিধা শুনুন। পাশে থাকার আশ্বাস দিন।
 
পরস্পর কথা শোনা
প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকে। অনেক সময় আমরা সঙ্গীর কথা মন দিয়ে শুনিই না। নিজের মতামত জানাতে ব্যস্ত হয়ে পড়ি। এই কাজটি করবেন না। আগে ভালো করে স্বামীর কথা মন দিয়ে শুনুন। সম্পর্ক ভালো রাখার জন্য একে অপরের কথা ভালো করে শোনা প্রয়োজন।
 
দেখা করা
স্বামী কর্মসূত্রে দূরে কোথাও থাকলে নিশ্চয়ই খুব মন খারাপ হয়। সেটাই তো স্বাভাবিক। সঙ্গীরও কিন্তু মন খারাপ হয়। তাই কখনো কখনো তার সঙ্গে দেখা করতে চলে যান অর্থাৎ সারপ্রাইজ ভিজিট করুন। দুটি দিন একসঙ্গে কাটিয়ে আসুন। তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান। দুজনে একে অপরকে সবটুকু সময় উজাড় করে দিন। সম্পর্কে এইটুকু প্রচেষ্টাই মুক্ত বাতাসের মতো কাজ করবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit