রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ঈদের দিন শাহি জর্দা পোলাওয়ে হোক মিষ্টিমুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খুব সহজেই কমলা রঙের এই জর্দা পোলাওটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। কীভাবে তা কম সময়ে তৈরি করবেন, তা জেনে নিন আজকের আয়োজনে–

প্রয়োজনীয় উপকরণ: পোলাওয়ের চাল ২৫০ গ্রাম, কমলা বা মাল্টার রস ২ কাপ, ঘি ৪ টেবিল চামচ, গুঁড়ো দুধ ৬ টেবিল চামচ, ছোট সবুজ এলাচ ৪টি, মাঝারি সাইজের দারুচিনি ৩টি, লং ২টি, তেজপাতা ৪টি, চিনি ৩ টেবিল চামচ, কিশমিশ ১/২ টেবিল চামচ, কাঠবাদাম ১/২ টেবিল চামচ, কাজুবাদাম ১/২ টেবিল চামচ, কালো ও লাল ছোট মিষ্টি ২০ পিস।

যেভাবে করবেন: প্রথমে পোলাওয়ের চালগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি সসপ্যানে পানি দিয়ে তা সিদ্ধ করতে দিন। সিদ্ধ করার সময় এতে দিয়ে দিন কমলা বা মাল্টার রস। এতে পোলাওতে কমলা রং চলে আসবে। আর যদি ন্যাচারাল এই রংটি পছন্দ না করেন, তবে বাজার থেকে কৃত্রিম জর্দা রং কিনে আনতে পারেন। এক চিমটি কৃত্রিম জর্দা রঙে আপনি আপনার কাঙ্ক্ষি রংটি পেয়ে যাবেন।

এরপর পোলাও চাল প্রায় সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দিন চিনি। এই সময় খেয়াল রাখবেন, চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে চাল ভালো করে সিদ্ধ হওয়ার সুযোগ পায় না। পোলাও চাল সিদ্ধ করার সময় যে পানি দেবেন, তা ফেলে না দিয়ে চালের মধ্যেই শুকিয়ে ফেলতে চেষ্টা করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, পানি শুকাতে গিয়ে যেন তা পুড়ে না যায়।

পোলাওর চাল সিদ্ধ হয়ে গেলে একটি সসপ্যানে ঘি ঢেলে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখুন। ঘি গরম হয়ে গেলে তাতে ছোট সবুজ এলাচ ৪টি, মাঝারি সাইজের দারুচিনি ৩টি, লং ২টি, তেজপাতা ৪টি দিয়ে দিন। হালকা সুগন্ধ বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার সিদ্ধ করা পোলাওর চালগুলো এতে ঢেলে দিন। নেড়েচেড়ে এ পর্যায়ে ঢেলে দিন গুঁড়ো দুধ।

এবার সব উপকরণ ভালো করে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করুন আরও ১-২ মিনিট। যখন দেখবেন সসপ্যান থেকে জর্দা পোলাও আলগা হয়ে উঠে চলে আসছে তখন চুলা থেকে নামিয়ে ফেলুন। শাহি জর্দা পোলাও পরিবেশনের আগে এর ওপর ছিটিয়ে দিন কিশমিশ, কাঠ, কাজুবাদাম, কালো ও লাল ছোট মিষ্টি।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit