শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের ইসরাইলকে পশ্চিম তীর ছাড়তে বলল জাতিসংঘ

মণিপুরি নৃত্যকে ছড়িয়ে দিতে কর্মশালার বিকল্প নেই : আরিফুল হক চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মণিপুরি নৃত্য সারা বিশে^ সমাদৃত। মণিপুরি নৃত্য এখন সিলেটের ঐতিহ্য। এটিকে ছড়িয়ে দিতে কর্মশালার বিকল্প নেই। কার্মশালার মাধ্যমে মণিপুরি নৃত্য আরও বিকাশিত হবে। সারা বিশে^ মণিপুরি নৃত্যশৈলি প্রশংসা এবং সুনাম কুড়াচ্ছে।শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মণিপুরি রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে ভারতের মণিপুরের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন ও একাডেমি ফর মণিপুরি কালচারাল আর্টস (এমকা) সিলেটের যৌথভাবে আয়োজিত দশ দিন ব্যাপী কর্মশালার দ্বিতীয় পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমকার সভাপতি সিংহের সভাপতিত্বে ও সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডেও কাউন্সিলর শান্তনু দত্ত সনতু,ভারতের মণিপুর রাজ্যের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ব্রহ্মচারীময়ুম আমুসানা শর্মা এবং স্পোক পারসন ও ট্রেজারার তখেল্লম্বম ইরাবত সিংহ।
স্বাগত বক্তব্য দেন একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টস-এর সাধারণ সম্পাদিকা জী শান্তনা দেবী।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাট্যসংগঠক ও নির্দেশক উত্তম সিংহ রতন, প্রশান্ত সিংহ , ওহেইবম রঞ্জিত সিংহ ও কবি সনাতন হামোম। দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজার জেলার ভানুগাছ, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলার ছোট ধামায়সহ সিলেটের তেরোটি মণিপুরিপাড়া প্রায় অর্ধশতাধিক নারী, পুরুষ ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব আয়োজন উপলক্ষে কর্মশালায় মণিপুরি নৃত্যের বিভিন্ন শৈলী সম্পর্কে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২৩ এপ্রিল রাতব্যাপী মণিপুরি রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে বসন্ত রাস উৎব অনুষ্ঠিত হবে।

 

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit