সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

অনুরোধ রাখতে প্রথমবার গান গাইলেন হিমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসাবেই পরিচিত জান্নাতুল ফেরদৌস হিমি। এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার প্রায় শীর্ষে অবস্থান করছেন। তবে তার আরও একটি গুণ রয়েছে। গানেও আছে তার অবাধ দখল। আর তাইতো পারিচালক মাহিন আওলাদের অনুরোধে প্রথমবার গান গাইলেন তিনি। 

এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। এ নাটকেই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। 

‘পরান পাখি’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। 

হিমি বলেন, ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে, গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।

 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit