বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাগোরণী নারী কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৮২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাগরণী নারী কল্যাণ সংস্থা নামে একটি অরাজনৈতিক উন্নয়নমূলক সংস্থার আত্মপ্রকাশ হয়েছে।গত মঙ্গলাবার সংস্থাটির আত্মপ্রকাশ উপলক্ষে স্থানীয় হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায়,ফুলবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর ও অত্র সংস্থার উপদেষ্টা তঞ্জু আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরু, সাবেক ইউপি সদস্য ফেরাজদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলার সিনিয়র ডা: জাকির হোসেন, মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, ছাত্রলীগ নেতা নাসিম মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়া মাহফিল শেষে জাগরণী নারী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সুফিয়া আক্তার কে সভাপতি ও আমেনা বেগম কে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কার্যনির্বাহী কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও সাধারণ সদস্য রয়েছে প্রায় দুই শতাধিক। মহিলাদের নতুন এই সংগঠন মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা এলাকাবাসীর।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit