বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ী উপজেলার কড়াই গ্রামবাসীর জন্য ঈদ উপহার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২১৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানার উদ্যোগে নিজ গ্রাম কড়াই এর অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কড়াই এর নিজ বাড়ী থেকে ২০০ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, পুখুরি স্কুল এন্ড কলেজের অফিস সহকারী আলাউদ্দিন মন্টু।ঈদ উপহার বিতরণ নিয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা জানান প্রায় এক যুগ ধরে এভাবেই এলাকাবাসীর সেবা করে যাচ্ছি,এটি আমি আমার দায়িত্বের জায়গা থেকে করে থাকি।

তিনি আরো জানান এলাকাবাসীর জন্য কিছু করা, অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত হই।তথ্য নিয়ে জানা গেছে সমাজসেবা তার পুরনো অভ্যাস, তিনি দির্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত, এতিম বাচ্চাদের কাপড় বানিয়ে দেওয়া, অসহায় পরিবারদের খুঁজে খুঁজে আর্থিক সহায়তা করা সহ নানামুখী সমাজসেবামূলক কাজ করে আসছেন জনদরদী এই সমাজসেবক।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit