বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

মসজিদুল হারামে খতম তারাবির নামাজে অংশ নিলেন ২৫ লাখ মুসল্লি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে খতম আল-কুরআন তথা খতম তারাবির নামাজে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন।

বুধবার রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এই নামাজে বিপুল সংখ্যক এই মুসল্লি অংশ নেন। অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে ওমরাহ পালনকারী ও পর্যটকরাও অন্তর্ভুক্ত ছিলেন।

উল্লেখ্য, খতম আল-কুরআনের নামাজ বলতে রমজান মাসজুড়ে রাতে তারাবি নামাজের সময় পুরো কোরআন তেলাওয়াতের সমাপ্তিকে বোঝানো হয়।
সৌদি সরকারের প্রশাসনিক দফতর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার এই নামাজের নেতৃত্ব দেন।

অবশ্য খতম আল-কুরআনের নামাজে ইসলামের পবিত্র দু’টি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙ্গিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

এদিকে খতম আল-কুরআনের নামাজে ইমামতির পর শেখ আল-সুদাইস মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।

তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেইসাথে সকল মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

জানা গেছে, বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করেন। সময় গড়ানোর সাথে সাথে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসুল্লি অবস্থান নেন।

প্রসঙ্গত, সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটিতে ২৯তম রমজান চলছে। আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। সূত্র: সৌদি গেজেট

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit