শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সাদা কাগজ হাতে নিয়ে রেল লাইনে ঝাঁপ যুবকের, অতঃপর…

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার চাঁদপুর – লাকসাম রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশ থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

জানা গেছে, এদিন দুপুরে লাকসাম-চাঁদপুর রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবহিত করে।

এরপর রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর নিয়ে যায়। 

স্থানীয়দের ধারণা নিহত যুবক আত্মহত্যা করতে পারেন। তার হাতে একটি সাদা কাগজ দেখা গেছে। তবে কাগছে কি লিখা ছিল, তা জানা যায়নি।

জানতে চাইলে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্যাহ্ বাহার জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit