শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শার্শায় কুকুর মারাকে কেন্দ্র করে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাাত : যশোরের শার্শায় প্রতিবেশির কুকুর মারাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০ টায় শার্শার বেনেখলী গ্রামে। সংঘর্ষে আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন বেনেখড়ি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৫৬), রফিকুলের স্ত্রী রহিমা খাতুন (৫০), দুই ছেলে মনিরুল ইসলাম(৩৫), আমিরুল ইসলাম (২১), মনিরুলের স্ত্রী রাবিয়া খাতুন(২৮) ও রাবিয়ার পিতা গোলাম মোস্তেফা (৬০)। এর মধ্যে মনিরুলের অবস্থা আশংকা জনক।

আহত মনিরুল ইসলাম ও তার স্ত্রী রাবিয়া খাতুন জানান, প্রতিবেশি আব্দুল কাদেরের পোষা কুকুরের বাচ্চা তাদের ১০ মাস বয়সের শিশু পুত্র মোস্তাকিনকে আচড়দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল কুকুরের বাচ্চাকে লাঠি দিয়ে আঘাত করে। এরই জের ধরে শনিবার রাত ১০ টার সময় পূর্ব পরিকল্পিত ভাবে কুকুর বাচ্চার মালিক আব্দুল কাদেরের ৩ ছেলে সাইফুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম(৩০), জাকির হোসেন (২৭) ও কাদেরের ভাইপো বরকত আলী (৩০), রনি হোসেন (২১) লোহার রড , হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে তাদের বাড়িতে হামলা করে। আহত মনিরুল আরও জানান, এ সময় কাদেরের ছেলে ও ভাইপোরা তাদের পরিবারের ৬ জনকে এক এক করে ঘর থেকে বের করে হাতুড়ি,লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় অন্য প্রতিবেশিরা মনিরুলদের বাড়িতে ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষনিক স্বজনেরা আহতদের উদ্ধার করে ঐ রাতেই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান,বেনেখড়ি গ্রামে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধি যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থানেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit