বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পাটগ্রামে স্বামীর বাইশার আঘাতে স্ত্রীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর বাইশার আঘাতে সাহিদা বেগম নামে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় স্বামী দুলালকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী সীমান্তের মুগলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট টেপুরগাড়ি এলাকার সৈয়দ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে স্বামী দুলালের সাথে স্ত্রী সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী দুলাল হোসেন বাড়িতে থাকা বাইশা দিয়ে তার স্ত্রীর মাথায় সজোড়ে কোপ দেয়। এতে তার স্ত্রী সাহিদা বেগম সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পড়ে স্থানীয় লোকজন সাহিদা বেগমকে উদ্ধার করে পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীর বাড়ি মুগমিবাড়ি ভারতীয় সীমান্ত এলাকায় হওয়ায় তাকে গ্রেফতারে একটু বিলম্ব হচ্ছে। তবে আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit