খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংযোগ সড়কের জমাদ্দার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ঘটনা স্থলেই ১জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জাজিরা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় সরিয়ে নেওয়া হয়েছে। আহত ৬ জনের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ৪ জনকে জাজিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের পরিবারকে জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও পদ্মা দক্ষিন থানা সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল রোবাবার সকাল সাড়ে ৮টার দিকে বসুমতি ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় পাশে থাকা ভ্যানকে চাপা দিলে ভ্যান চালক লাক্কু মাদবর (৩২) ঘটনাস্থলেই নিহত ও বাসের ৬ যাত্রি আহত হয়। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ভ্যান চালক লাক্কু মাদবরের বাড়ি জাজিরা উপজেলার নাওয়াডোবার জমাদ্দার বাড়ি এলকায়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহেল বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেে সহায়তা প্রদান করা হয়েছে। আহতরা সহায়তার জন্য আবেদন করলে পরবর্তীতে তা বিবেচনা করা হবে।
কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৯