শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২২৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ব্রাহ্মণবাড়িয়া পূর্ব (আখাউড়া–বিজয়নগর) শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের আবির গ্রীন চিলি পার্টি কমিউনিটি সেন্টারে আলোচনা ও ইফতার মাহফিল টি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব জেলা শাখা কমিটির সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট আজাদ রকিব তুরান, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক ধনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালু,বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব জেলা শাখা কমিটির নির্বাহী সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit