শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভোলাহাটে ঘাস মারা বিষ দিয়ে ধান পুড়ানোর ঘটনায় গ্রেফতার-১

আলিহায়দার (রুমান)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২২৩ Time View

আলিহায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে পূর্ব শত্রু তার জেরে সাড়ে চার বিঘা জমির ফুটন্ত বোরো ধান ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মোঃ আব্দুল আওয়াল বাদী হয়ে ১৫ এপ্রিল ভোলাহাট থানায় এজাহার দায়ের করেন। এজাহার নামীয় মোঃ আব্দুস সামাদকে ১৫ এপ্রিল রাতে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ।পুড়ে যাওয়া ধান বুকে জড়িয়ে ক্ষতি গ্রস্থ কৃষকের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। আর মাত্র কদিন পরে বাড়ীতে উঠতো ধান। কিন্ত সে স্বপ্ন পূরণ হতে দিলোনা দূর্বৃত্তরা। এখন শুধুই দুঃস্বপ্ন আর চোখে মুখে অন্ধ কার দেখছেন কৃষক মোঃ আব্দুল আওয়াল।

ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার নামো মুশরী ভূজা গ্রামের মোঃ নুরুলইসলামের ছেলে মোঃ আব্দুল আওয়াল জানান, ভোলাহাটউ পজেলার বিল ভাতিয়া মৌজার আর এস দাগ নং ৬৩৩’তে তাঁর রোপণ করা সাড়ে চার বিঘা জমিতে বোরো ধান চাষ করেন।এখন ধান ফুটা শুরু করেছে। আর কদিন পরে পাকা ধান ঘরে তুলতে পারতাম।কিন্তু পূর্ব শত্রুতার জেরে ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে একই উপজেলার ইমাম নগর গ্রামের মৃতঃ মন্তাজ আলীর ছেলে মোঃ আলাউদ্দি(৫০), মোঃ আব্দুস সামাদ (৪০), মোঃ আজাদ আলী (৪২), মোঃ ফারুক হোসেন (৩৮), মোঃ হুমায়ন কবির বকুল (৩৫), মোঃ আজিজুল হক (৩০), মোঃ শামসুল হক (২৯), মোঃ আব্দুল করিম (২৬) সহ আরো অনেকে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে সব ধান নষ্ট করে দিয়েছে।
এসব জমিতে বিঘা প্রতি প্রায় ২৫মণ করে মোট ১’শ ১২ মণধান উৎপাদিত। যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৫৬ হাজার টাকা। ধান ও খড় দিয়ে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনায় তিনি জানান। তিনি আরো বলেন, ১৩ এপ্রিল বৃহস্পতিবার আইন গত ব্যবস্থা নেয়ার জন্য ভোলাহাট থানায় লিখিত অভিযোগ করেছি। এঘটনায় উপজেলা কৃষি কর্ম কর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী সর জমি  পরিদর্শন করেছেন।

 

উপজেলার পাঁচটি করি গ্রামের মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে কৃষক মোঃ মোসলেম উদ্দনি জানান, আমি ঘাসকাটার সময় মোঃ সামাদসহ তাঁর ভাইয়েরা ঘাস মারা বিষ (বিষাক্ত কীটনাশক) প্রয়োগ করতে দেখি।ক্ষতিগ্রস্থ জমির নিকটবর্তী বিএমডি এর ২৬ নম্বর গভীর নলকূপ ড্রাইভার পাঁচটি করি গ্রামের মৃতঃ আব্দুল মতিনের ছেলে মোঃ সানাউল জানান, রাস্তার পাশে আমার ডিপ।বিকেলে ডিপের ঘরের সামনে বটের গাছের নিচে বসে ছিলাম।সামাদ সহ তাঁর ভাইয়েরা কেজারকিন নিয়ে ক্ষতি গ্রস্থ জমির দিকে যেতে দেখে সন্দেহ হয়। ওরা চলে যাওয়ার পর চুপচুপ করে নতুন বিজিবি ক্যাম্পের আড়ালে থেকে তাঁদেরকে জমিতে ঘাস মারা বিষ ছিটাতে দেখি।

গ্রেফতার হওয়ার পূর্বে অভিযুক্ত মোঃ আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধানপুড়ার ব্যাপারে আমরা কিছু জানিনা। মানুষের মুখে ধান পুড়ার কথা শুনেছি।উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। এজাহার নামীয় মোঃ আব্দুস সামাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit