বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

নবাবগঞ্জে দেড় বছর পর চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার আসামী আটক

এম সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩২২ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর ডাবল মার্ডার সহ ডাকাতি মামলার পলাতক আসামী 'শুভ'প্রায় দেড় বছর পর গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গত ০৪/১১/২০২১ খ্রি: দুর্বৃত্তরা নবাবগঞ্জ থানা ধরঞ্জি এলাকায় হাফিজুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী ফেন্সি আরা বেগম নামক দুজনকে নিজ বাড়িতে খুন সহ ডাকাতি করে ।নবাবগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অতি দ্রুততার সহিত অত্র ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

পুলিশ তদন্তে জানা যায়,ডিসিস্ট হাফিজুর রহমানের প্রথম স্ত্রীর বড় ছেলে মোঃ আব্দুল মতিন মিঠু (৫০) পূর্ব পরিকল্পনা মোতাবেক অন্যান্য আসামিদের সহযোগিতায় তার পিতা হাফিজুর রহমান এর বাড়িতে নগদ ৪,০০,০০০ টাকা,৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২ টি জমির দলিল ডাকাতি করে এবং তার পিতা হাফিজুর রহমান ও সৎ মা ফেন্সিয়ারা বেগমকে হত্যা করে। অত্র চাঞ্চল্যকর ডাকাতি সহ হত্যা মামলার ঘটনার সহিত সরাসরি অংশগ্রহণকারী ৮(আট) জন আসামিকে সনাক্ত করেন নবাবগঞ্জ থানা পুলিশ। সনাক্তকৃত ৮ জন আসামীর মধ্যে ৫(পাঁচ)জনকে পূর্বেই গ্রেফতারপূর্বক বিজ্ঞ কোর্টে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ (চার)জন ঘটনার সহিত জড়িত থাকার নিজ দায় স্বীকার করে বিজ্ঞ কোর্টে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবনবন্দী প্রদান করেন।অত্র খুনসহ ডাকাতির ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী নবাবগঞ্জ থানা ধরঞ্জি গ্রামস্থ মোঃ আনিছ আলী নওসা ডাকাত এর ছেলে মোঃ শুভ মিয়া(২৮), দীর্ঘদিন যাবত পলাতক ছিল । নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অদ্য ১৫/০৪/২০২৩ খ্রি: রাত্রি অনুমান ২.০০ ঘটিকায় শুভকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

এদিকে নবাবগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সোহেল রানা (৩০), পিতা-মো: আনোয়ার হোসেন, সাং- কৃষ্ণ জীবনপুর,থানা- নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit