শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

লালমনিরহাটে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এরশাদ হোসেন নামে আরো একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।।শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শ্রমিক খায়রুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলপি মিয়ার বাড়ির সেফটি ট্যাংক পরিস্কারের কয়েকজন শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে সেফটি ট্যাংকে খাইরুল ইসলামসহ এরশাদ হোসেন পড়ে যান। দীর্ঘ সময় চেষ্টার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে খাইরুল ইসলাম মারা যান। ওই সময় এরশাদ হোসেনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে রেফার করেন।কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত ব্যক্তি সেফটি ট্যাংকে অক্সিজেনের অভাবে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

শ্রীরামপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন মিয়া বলেন, বিষয়টি জানার পর ওই বাড়িতে গিয়েছিলাম। তিনি নিহত শোকসন্তপত্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit