শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সুদানের সব সামরিক ঘাঁটি ও বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, দাবি রিপোর্টে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : বর্তমানে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ও সংঘর্ষ চলছে। এর মধ্যে সুআরএসএফ দাবি করেছে, তারা শনিবার প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রমবর্ধমান ক্ষমতার লড়াইয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর তারা এ ঘোষণা দেয়।

আরএসএফ এক বিবৃতিতে আরো বল হয়, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দরও দখল করেছে। এর আগে খার্তুমের বেশ কিছু অংশে গোলাগুলির শব্দ শোনা যায় এবং প্রত্যক্ষদর্শীরা পার্শ্ববর্তী শহরগুলোতে গুলি চালানোর কথা জানিয়েছেন। তবে সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে আরএসএফ দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে, সুদানের সব সামরিক ঘাঁটি ও বিমানবন্দর এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। সুদানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় আজ শনিবার নিরাপত্তার দায়িত্বে থাকা এই দুই বাহিনীর  মধ্যে সুদানে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। সূত্র : বিবিসি ও রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit