শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

যৌথ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তাই এবার দেশটিকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এ মহড়ায় মূলত তিন দেশের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন সুরক্ষা ব্যবস্থার প্রদর্শন ও পরীক্ষা করা হবে।

শুক্রবার তিন দেশের প্রতিরক্ষাবাহিনীর প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কোরিয়া প্রণালী ও জাপান সাগারে উত্তর কোরিয়ার ‘দৌরাত্ম্য’ প্রতিরোধ করতে ’১৩তম ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ’ নামে একটি জোট আছে তিন দেশের। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সে বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে,“আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলছি, যদি উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনও পরীক্ষা-নিরীক্ষা চালায়— সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও কঠোরভাবে তার জবাব দেবে।” সূত্র: জাপান টাইমস

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit