বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ এর মহাপরিচালক

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক ড. এস এল তাউসেন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩ টায় হিলি সীমান্তের জিরোপয়েন্ট পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুল এবং নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আশগর, ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম, হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহাবুবুর রহমানসহ বিএসএফ এর সদস্যরা।

২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক হিলি সীমান্ত পরিদর্শন করেন। আমরা বিজিবির পক্ষ থেকে তাকে ফুল এবং বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit