বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না হোসেন আলীর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না হোসেন আলী (৫৫) নামে এক পথচারীর। লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ইউনিয়নের ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত হোসেন আলী স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে কাকিনা বাজার থেকে হোসেন আলী মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit