বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ফুলবাড়ী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ নবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক খুরশিদ আলম মতি, সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, জুলফিকার আলী, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, যুব দলের আহ্বায়ক আবু সাইদ, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, গোলাম জাকিউর রহমান চঞ্চল, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম,বেলাল হোসেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার, সদস্য সচিব আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক লিটন, হারুন রশীদ, পৌর সেচ্ছাসেবক আহ্বায়ক মিন্টু সরকার, যুব নেতা বেলাল হোসেন ডেভিড, রেজাউল সরকারসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit