বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামে জুয়া খেলার সরন্জাম ও টাকাসহ ৮ জুয়ারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View

এস,এ,বাবু কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরন্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালিগন্জ ইউনিয়নের শালমারা এলাকায় গভীর রাতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ৬শ ১০ টাকা, জুয়াখেলার কাজে ব্যবহৃত একটি ছামিয়ানা, জুয়ার সরন্জাম, ১২ ভোল্টের দুটি ব্যাটারী, ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নাগেশ্বরীর ভবানন্দের কুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), একই উপজেলার বাহারবন্দ এলাকার মো: হোসেন আলী (৪৭), কালীগন্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮), মো: যাদু মিয়া (৪২), মন্নেয়ার পাড় এলাকার মো: মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মো: শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মো: সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মো: আলতাফ হোসেন (৪৭)।

অন্যদিকে মঙ্গলবার ভোর রাতে কুড়িগ্রাম থানার বিশেষ টিম লালমনিরহাটের বড়বাড়িহাট এলাকা থেকে আজিজুল ইসলাম (৩২) আটক করে তার দেয়া তথ্যমতে ভুরুঙ্গামারীর চর এলাকায় অভিযান চালিয়ে মো: শফিউল আলম (৩০), মো: খলিলুর রহমান (৩৯)কে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪টি চোরাই অটো রিকসা উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১শ৩৫টি মাদক মামলায় ২শ ১৭ জনকে আসামী করা হয়। তারমধ্যে ১শ ৭১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদক দ্রব্য।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit