শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

পেটের ভিতর ৭২ পুঁটলি ইয়াবা,নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এক নারীর পেট থেকে ৩ হাজার ২৪০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।গ্রেফতার সীমা আক্তার (২২) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, একজন নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালী সদর উপজেলায় আসছে। এমন খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জেলার বেগমগঞ্জের হাজী পাড়া এলাকায় অভিযান চালানা হয়। অভিযানে উপজেলার লাইফ কেয়ার হসপিটাল সংলগ্ন হাজী পাড়া থেকে মাদক কারবারি সীমা আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পেটে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি পুঁটলি ইয়াবা তার পেট থেকে উদ্ধার করা হয়। প্রতি পুঁটলিতে ৪৫পিস করে ৩ হাজার ২৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় তার পেট থেকে। সে বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত।সহকারী পরিচালক মো. আবদুল হামিদ আরো জানান, এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সীমাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit