বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল রমজান কাদিরভের উত্থান, রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য কী?

গুলিস্তানে বিস্ফোরণ মামলার প্রতিবেদন ২১ মে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছেন আদালত। গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানির ঘটনায় এ প্রতিবেদন দাখিল করা হবে।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা  প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাস এবং পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এনে বংশাল থানায় মামলা করেন পুলিশ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলার পর ভবনের মালিক দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেইজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে এবং ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit