সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শুক্রবার থেকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল শুক্রবার থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

ঈদ উপলক্ষ্যে গত ৯ এপ্রিল থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিন্মবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। 

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। 

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট। যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট। 

 

গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুট।

যাত্রী সাধারণকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’র সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে- সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্হ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবিনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে। এলক্ষ্যে নিন্ম উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইলঃ ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ি বাস ডিপো ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো০১৭১৫-৬৫২৬৮৩ ও নরসিংদী বাস ডিপো ০১৫৫৩-৩৪৯৫৬৭। (বাসস)

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit