শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

তারাবি নামাজে শিক্ষার্থীরা, এই ফাঁকে মাদ্রাসায় তাণ্ডব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা পার্শ্ববর্তী টাউন মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মাদ্রাসা ফাঁকা পেয়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

ঘন্টাব্যাপি তাণ্ডবে মাদরাসার শিক্ষার্থীদের পোশাক, ল্যাপ-তোষক, ট্রাঙ্ক, দুটি ফ্যান, সিসি ক্যামেরা ভাংচুর করে দুর্বৃত্তরা। এমনকি শিশুদের পোশাক ও বিছানা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেখে যায় তারা।

খবর শুনেই রাতেই অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় জড়ো হন। অনেকে তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।

মাদরাসার হেফজখানার দায়িত্বে থাকা হাফেজ মাওলানা মোঃ সোয়াইব খান বলেন, অন্যান্য দিনের মত রাতে এতিম শিশুদের নিয়ে তারাবি পড়তে যাই। এসে দেখি ধারালো অস্ত্র দিয়ে সব কিছু কুপিয়ে রেখে গেছে। বুঝতে পাড়ছি না, কারা এই ঘটনা ঘটিয়েছে। যারা ঘটিয়েছে তাদের বিচার চাই।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল গফফার হাওলাদার বলেন, মাদরাসার জমি ও কমিটি নিয়ে কারও সঙ্গে কোন ঝামেলা নেই, কোন শত্রুও নেই মাদরাসার। তারপরও কেন হামলার ঘটনা ঘটল বুঝতে পারছি না। আমরা শিক্ষক ও কমিটির সকলকে নিয়ে আলোচনা শুরু করেছি। সবার সম্মতিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের কথা জানান তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হেফজ বিভাগে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৪ জন এতিম শিশু মাদরাসায় আবাসিক।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit