বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

“দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিনত করতে হবে”…ডাঃ এ.এ তাওসীফ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এ. তাওসীফ বলেন- “যুবকরা হচ্ছে সমাজের মূল চালিকাশক্তি। যুবকরা যতো বেশী দক্ষ, যোগ্য ও চরিত্রবান হবে দেশ ততো উন্নত ও শান্তিপূর্ণ হবে। তাই ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঈমানী শক্তিতে বলিয়ান একটি দুর্বার যুব আন্দোলন গড়ে তুলতে হবে। গঠনমূলক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিনত করতে হবে।”নগরীর বারুতখনাস্থ ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী উদ্যোগে আয়োজিত “ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব আফজাল হোসাইন কামিলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব মাওলানা সোহাইল আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি কালাম আজাদ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মহানগরীর সহসাধারণ সম্পাদক অধ্যক্ষ আহমদ সাইফুর রহমান, সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট কবি অধ্যাপক নাজমুল আনসারী, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, ইসলামী যুব মজলিস নেতা প্রভাষক আনম ইয়াহইয়া, সৈয়দ আদনান জাবির, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা সাদিকুর রহমান, একেএম লোকমান, রেজাউল করিম, মাওলানা আব্দুস সামাদ আল আজাদ প্রমূখ।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit