বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

‘পলাতক ব্যক্তির আইনের আশ্রয় লাভের সুযোগ নেই’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, পলাতক ব্যাক্তির আইনের আশ্রয় লাভের সুযোগ নেই।

সোমবার (১০ এপ্রিল) সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান পলাতক হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করে আইনি লড়াই করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। পলাতক ব্যাক্তির আইনের আশ্রয় না পাওয়া বিষয়ে সুপ্রিমকোর্টের বিভিন্ন রায় রয়েছে। আপিল বিভাগ এ বিষয়ে শক্ত কথা বলেছেন।

তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এ পর্যন্ত কোর্টে হাজির না হয়ে আইনি লড়াই করার কোনো নজির নেই। করোনাকালীন সময়ে দুই ভাই (রণ হক শিকদার) দেশের বাইরে থেকে জামিন আবেদন করেছিলেন। হাইকোর্ট তাদের জামিন শোনেননি। উল্টো দেশের বাইরে থেকে জমিন আবেদন করায় আদালত তাদের জরিমানা করেছিলেন। তাই পলাতক থেকে তারেক রহমান ও জোবায়দা রহমানেরও আইনি লড়াই করার সুযোগ নেই।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী থাকবে কি না এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। আদালতে পলাতক আসামিপক্ষে আইনজীবী নিয়োগ করতে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম পলাতক আসামিরপক্ষে আইনজীবী নিয়োগের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন ও আইনজীবী নিয়োগের বিষয়ে আদেশের জন্য নতুন তারিখ ধার্য করে আদেশ দেন।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit