শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ফ্রান্সে তুষারধসে দুজন পর্বত গাইডসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে তুষারধসে চারজন মারা গেছেন এবং দুইজন নিখোঁজ রয়েছেন।

রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়।

আল্পস পর্বতমালায় এখনও নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।

ওই দপ্তর জানায়, সেখানে তুষারধসে এক ব্যক্তি সামান্য আহত হলেও অপর আটজন অক্ষত রয়েছেন।

তারা আরও জানায়, এই অঞ্চলে তুষারধসের ব্যাপারে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোন সতক বার্তা ছিল না। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটারে লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’

তিনি আরও লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’ (বাসস)

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit